তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের নির্দেশ

মোহনা অনলাইন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের বিষয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। আদালত রায়ে তাদের বিরুদ্ধে আগে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন।

তিনি জানান, হাইকোর্টের আদেশ বিচারিক আদালতে আসলে রাষ্ট্রপক্ষ থেকে তারেক রহমানসহ অন্যদের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন আদালত।

Exit mobile version