মহাসড়কে উল্টে পড়া ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৬

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে উল্টে পড়া ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ৬ জন। তাদের উদ্ধার ক‌রে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইলিয়াস। তার বাড়ি রংপুরে।

হাইওয়ে পুলিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা একটি আলুর ট্রাক নিয়ন্ত্রণ হারি‌য়ে মহাসড়‌কের ওপর উল্টে যায়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার ও আলু অন্য ট্রাকে তেলার সময় পেছন থেকে আরেক‌টি ট্রাক ধাক্কা দেয়। এতে ইলিয়াস নামের এক শ্রমিক মারা যান। এ সময় ট্রাকের পাশে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট ও দুই পুলিশ সদস‌্যসহ ৬ জন আহত হয়েছেন। আহত‌দের উদ্ধার ক‌রে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

Exit mobile version